Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আরাফাত হোসেন ফাহিম

Advertisement

মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে আরাফাত হোসেন ফাহিম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে।

বুধবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে দেবীসিংহপুর গ্রামের হারুন মিয়া, মমিন (২২) ও জাহাঙ্গীর (২৪) একত্রে মাদক সেবন করছিলেন। একই গ্রামের আরাফাত হোসেন ফাহিম, রকিবুল ইসলাম রিফাত (২৩) ও শাকিব (২১) তাদের বাধা দিতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আরাফাত হোসেন ফাহিমকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। 

এ সময় হারুন, আরাফাত ও শাকিবসহ উভয়পক্ষের মোট তিন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিমের মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় ১১ জনকে আসামি করে মামলা করেছেন। 

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে মূল আসামি হারুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

সেনবাগে যুবলীগ নেতা আজাদ মেম্বার গ্রেফতার

সেনবাগে যুবলীগ নেতা আজাদ মেম্বার গ্রেফতার

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মাদক সেবনে বাধা এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বিশ্বকাপ জিতলে গরু জবাইয়ের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

বিশ্বকাপ জিতলে গরু জবাইয়ের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম