Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিশ্বকাপ জিতলে গরু জবাইয়ের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

Advertisement

Icon

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩১ পিএম

বিশ্বকাপ জিতলে গরু জবাইয়ের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে দলের প্রতিটি ম্যাচের দিন তিনি পুরো এলাকাকে আকাশি-সাদা পতাকায় সাজিয়ে তোলেন।

Advertisement

দিন যতই ঘনিয়ে আসছে নোয়াখালীর সেনবাগে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ততই বেড়ে চলেছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র এখন ফুটবল নিয়েই আলোচনা। বরাবরের মতো এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি সমর্থক থাকেন, যারা ভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় আসেন। তাদের মধ্যে অন্যতম উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ আজাদ।

তিনি ঘোষণা দিয়েছেন, প্রিয় দল আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে একটি গরু জবাই করে এলাকার মানুষকে খাওয়াবেন।

সরেজমিন জানা যায়, আজাদ মেম্বার ছোটবেলা থেকেই দিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত। আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে দলের প্রতিটি ম্যাচের দিন তিনি পুরো এলাকাকে আকাশি-সাদা পতাকায় সাজিয়ে তোলেন।

তার বাড়ির ছাদে ইতোমধ্যেই বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়েছে।

আজাদ মেম্বার বলেন, আর্জেন্টিনা শুধু একটা দল না, এটা আমার আবেগ। গত বিশ্বকাপে মেসি আমাদের মুখে হাসি ফুটিয়েছে। এবারও ট্রফি আমাদের ঘরেই আসবে ইনশাআল্লাহ। আর সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে আমি পুরো এলাকার মানুষকে নিয়ে উৎসব করতে চাই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই আমি একটি বড় গরু জবাই করব এবং এলাকার সব ফুটবলপ্রেমীদের নিয়ে একবেলা ভোজের আয়োজন করব।

তার এ ঘোষণার পর স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ভিন্নরকম উৎসবের আমেজ তৈরি হয়েছে। আর্জেন্টিনার সমর্থকরা তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।  এমনকি ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকরাও তার ফুটবলপ্রেম ও অতিথিপরায়ণতার প্রশংসা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম