Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

Advertisement

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফুটবল খেলার বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা হারুনুর রশিদ।

মঙ্গলবার রাতে উপজেলার কানকিরহাট বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য গেলে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

হারুনুর রশিদ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

স্থানীয়রা জানান, মানিকপুর ও কেশারপাড় গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের লক্ষ্যে হারুনুর রশিদকে কানকিরহাট বাজারে ডেকে নেওয়া হয়। সেখানে মীমাংসার কথা বলে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এদিকে উপজেলা বিএনপি ও অর্জুনতলা ইউনিয়ন বিএনপির নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে বুধবার বিকালে অর্জুনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার সদস্য ও ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের সদস্য সচিব হারুনুর রশিদকে গত রাতে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য কানকিরহাট বাজারে ডেকে নেওয়া হয়। এরপর সেখানে মীমাংসার নামে একদল সন্ত্রাসী তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন আছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

সেনবাগে যুবলীগ নেতা আজাদ মেম্বার গ্রেফতার

সেনবাগে যুবলীগ নেতা আজাদ মেম্বার গ্রেফতার

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মাদক সেবনে বাধা এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বিশ্বকাপ জিতলে গরু জবাইয়ের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

বিশ্বকাপ জিতলে গরু জবাইয়ের ঘোষণা আর্জেন্টিনা সমর্থকের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম