Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৭

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৭

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে শামিম মিয়া নামে এক গরু চোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭ গরু চোর।

মঙ্গলবার (১১ নভেম্বর) মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামিম মিয়া (৪২) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

আহত ৭ গরু চোর হলেন- বরিশাল জেলার সদর উপজেলার হাশেমের ছেলে লিটন (৩০), একই জেলার উজিরপুর থানার সকরাইল গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২), বাবুগঞ্জ থানার চর ফতেপুর গ্রামের আ. লতিব সরদারের ছেলে মো. ইলিয়াছ সরদার (৩৫), বগুড়া জেলার সদর উপজেলার মালগ্রামের বাদশা শেখের ছেলে ফারুক শেখ (৪৫), একই জেলা ও উপজেলার রসুলপুর গ্রামের আকমলের ছেলে সোহাগ (৪১), নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩২) ও কিশোরগঞ্জ জেলার নানদাইল থানার পূর্বধলা গ্রামের হোসেন মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৪৫)। আহত ৭ গরু চোরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মোস্তফা কামাল জানান, মঙ্গলবার ভোরের দিকে মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের মো. ঝিল্লু কাজীর বসতবাড়ীর গোয়াল ঘর থেকে একটি গাভি ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালিয়ে যেতে থাকে ৮ সদস্যের একটি গরু চোর চক্র।

এ সময় ট্রাকটি উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজী গ্রামে পৌঁছলে স্থানীয়দের সন্দেহ হলে গরুসহ ৮ গরু চোরকে আটক করে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত গরু চোরদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মারাত্মক আহত ৭ গরু চোর পুলিশি পাহারায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

ভাড়ায় হামলা করতে গিয়ে হত্যা মামলার আসামি নিহত

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

কালকিনি উপজেলা এনসিপির কমিটি ঘোষণা

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

শিবচরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা নিক্ষেপের অভিযোগ

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম