Logo
Logo
×
   

সারাদেশ

ভয়াল ১২ নভেম্বর, আজও আঁতকে ওঠেন গলাচিপার মানুষ

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

ভয়াল ১২ নভেম্বর, আজও আঁতকে ওঠেন গলাচিপার মানুষ

১৯৭০ সালের এই দিন রাতে উপকূলীয় উপজেলা গলাচিপা আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। ছবি: সংগৃহীত

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকূলীয় উপজেলা গলাচিপা আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। বিভিন্ন ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রাণ কাড়ে ১০ লাখ মানুষের। ভয়াল এই দিনের কথা স্মরণ করতে গেলে আজও আঁতকে ওঠেন গলাচিপার প্রবীণ মানুষরা। সরকারি হিসেবে বৃহত্তর পটুয়াখালী জেলায় (বরগুনাসহ) সেদিন রাতে ৪৮ হাজার মানুষ প্রাণ হারায়। বাস্তবে এ সংখ্যা লাখেরও বেশি। 

বর্তমান গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার চরকাজল, চরবিশ্বাস, চরকারফার্মা, চরমোন্তাজ, সোনার চর, মৌডুবি, বড় বাইশদিয়াসহ দ্বীপসমৃদ্ধ জনপদ পরিণত হয় জনশূন্য বিরান ভূমিতে। মানুষ ছাড়া ঘর-বাড়ি, ফসলসহ সম্পদ হানি হয় হাজার-কোটি টাকার। সমস্ত খালবিল, নদী, নালায় ছিল লাশের মিছিল।

এই দিনটিকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .