Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াতের মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনায় কর্মীর মৃত্যু

Icon

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৫ এএম

জামায়াতের মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনায় কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুর আলম (৬০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

নিহত নুর আলম মিয়া রংপুর মহানগরীর হাজিরহাট থানাধীন উত্তম হাজিরহাট (কোর্ট মন্থনা) এলাকার মৃত্যু মনসুর আলীর পুত্র। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রংপুর-১ আসন এলাকায় মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে এই শোডাউন চলছিল। সকাল ৯টায় গঙ্গাচড়া উপজেলা মাঠ থেকে মোটরসাইকেলের শোডাউনটি যাত্রা শুরু করে। 

গঙ্গাচড়া উপজেলার ব্রমোত্তর এলাকায় পৌঁছালে নুর আলম নামে জামায়াতের এক কর্মী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে তার বুকে ও মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম