Logo
Logo
×

সারাদেশ

সাত সকালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

সাত সকালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা নাফ পরিবহণের একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, মিনিবাসটি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চালক সেখানে পার্কিং করে চলে যান।  শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।  অগ্নিকাণ্ডে বাসের সিট পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।  ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউই না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।  

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এটি যান্ত্রিক ত্রুটি না অন্য কোন দুর্ঘটনা এ বিষয়ে জানা যায়নি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি শাহিনুর আলম।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম