Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

Advertisement

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ। ছবি: যুগান্তর

Advertisement

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের দুই গ্রামের মাঝামাঝি একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীর সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাই আহমেদের কথা–কাটাকাটি থেকেই মূল ঘটনার সূচনা। এক পর্যায়ে কথার তীব্রতা বাড়লে উভয় পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়।  মুহূর্তেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের মানুষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়ায়।

এ সংঘর্ষ চলাকালে দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে চান্দালী, আব্দুল হক, মোস্তাই আহমেদ, আলী, মোহাম্মদ, রুবেলসহ আরও কয়েকজনের নাম জানা গেছে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এদিকে সংঘর্ষের পর দুই গ্রামে উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের সংঘর্ষের মতো ঘটনা হওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।এ ঘটনার খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যদি কেউ লিখিত অভিযোগ দেন, তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম