Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পৌর সার্ভেয়ারের সঙ্গে হাতাহাতি, অফিস সহায়কের মৃত্যু

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

পৌর সার্ভেয়ারের সঙ্গে হাতাহাতি, অফিস সহায়কের মৃত্যু

Advertisement

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন আদায়ের দাবিতে পৌর সার্ভেয়ারের সঙ্গে হাতাহাতির ঘটনায় অফিস সহায়কের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর ভবনের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অফিস সহায়কের স্বজনরা পৌর সার্ভেয়ারের বাড়িঘর ভাঙচুর ও পৌরসভার প্রধান ফটক আটকে বিক্ষোভ করেছেন। 

নিহত অফিস সহায়ক পৌরসভার শেরকান্দি গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে শহিদুল ইসলাম কুটি (৫৬)।

জানা যায়, কুমারখালী পৌরসভায় ৫৭ জন কর্মকর্তা ও কর্মচারীর ৪২ মাসের প্রায় ১০ কোটি টাকা বেতন বকেয়া থাকায় সকালে অফিস সহায়ক শহিদুল পৌরসভার বিভিন্ন দপ্তরের দরজা আটকে  দেন। এ সময় ১১৫ নম্বর কক্ষের সার্ভেয়ার ফিরোজুল ইসলামের কক্ষ বন্ধ করতে গেলে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পৌরসভার অন্যরা বিরোধ নিরসনে ফিরোজুলকে ১১৫ নম্বর এবং শহিদুলকে ১০১ নম্বর কক্ষে আটকে রাখেন। কিছু সময় পর তারা ১০১ নম্বর কক্ষে গিয়ে শহিদুলকে ফ্লোরে পড়ে থাকতে দেখে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম