Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুর-২

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

Advertisement

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর মতলব ব্রিজের টোলপ্লাজা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুসহ অন্য নেতারা।

নেতারা বলেন, আমরা মতলব উত্তর ও দক্ষিণের হাজারও নেতাকর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এ আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে মনোনয়ন দিতে হবে।

তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। যদি সঠিক মূল্যায়ন হতো, তাহলে দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা তানভীর হুদাই মনোনয়ন পেতেন। তার বাবা মরহুম নুরুল হুদা মতলবে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং এ আসন থেকে ৪ বার সংসদ সদস্য ও ২ বার প্রতিমন্ত্রী ছিলেন।

বক্তারা আরও বলেন, তানভীর হুদা দলীয় কর্মীদের দুঃসময়ে আগলে রেখেছেন। জেলে যাওয়া নেতাকর্মীদের পরিবারকে সহায়তা করেছেন। নিজেও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ করেছেন।

তাদের দাবি, তানভীর হুদাকে চূড়ান্ত মনোনয়ন না দিলে চাঁদপুর-২ আসনে বিএনপি পরাজিত হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আসনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম