Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিল!

Icon

দুমকি দ.(পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

তিন মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিল!

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ফাইল ছবি

Advertisement

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিভাগের দুমকি উপজেলার তিন বেসামরিক বাহিনীর গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন,২০২২–এর ধারা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এসব গেজেট বাতিল করা হয়েছে। তালিকায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার তিন জনের নাম রয়েছে। তারা হলেন, গেজেট নং ৫৭০ মো.মোক্তার আলী, গেজেট নং ৪৭২ সন্তোষ কুমার ঘোষাল, গেজেট নং ৪৭৫ মো. আশ্রাব আলী।

সরকারি আদেশে উল্লেখ করা হয়, বাতিল হওয়া গেজেটগুলো সংশ্লিষ্ট ডিজিটাল ও মুদ্রিত গেজেট থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অভিযোগ উঠায় জামুকা স্তরে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাচাই কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে আরও পর্যায়ক্রমিক পদক্ষেপ চলমান রয়েছে। 

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গেজেট বাতিল একটি নিয়মিত প্রক্রিয়া। সঠিক ইতিহাস সংরক্ষণ ও ভুয়া সনদ ছাঁটাইয়ের লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধায় জিএম কাদেরের নিন্দা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম