Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এনামুল হক (২৪)। ছবি: যুগান্তর

Advertisement

নোয়াখালীর কবিরহাটে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২৪) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

এর আগে গত ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় পাশে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সঙ্গে স্পর্শ লেগে গুরুতর আহত হন এনামুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, এনামুল রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। দুর্ঘটনার পর থেকেই তিনি আশঙ্কাজনক ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম