Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদা না পেয়ে মারধর, মামলায় ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

চাঁদা না পেয়ে মারধর, মামলায় ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতার দুই ছাত্রদল নেতাকর্মী। ছবি: যুগান্তর

Advertisement

বরিশালের গৌরনদীতে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ ৩ নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় পৌর ছাত্রদলের ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- পৌরসভার লাখেরাজ কসবা এলাকার মিজান আকনের ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫), টরকীরচর এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে পৌর ছাত্রদলের  কর্মী শওকত হাওলাদার (৩৮)। 

শুক্রবার রাতে গৌরনদী পৌরসভার টরকীরচর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আজিজুল ঢাকায় ব্যবসা করেন। পৌরসভার টরকীরচর এলাকায় নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ তদারকি করতে আসেন তিনি। আসামিরা ২১ নভেম্বর তার বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও মিষ্টি খাওয়ার কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নেন তারা। দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে আজিজুলের বাড়িতে হামলা চালান আসামিরা। এতে আহত হন আজিজুলের স্ত্রী ছালমা ও অন্য দুই নারী।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে গৌরনদী বন্দরস্থ বালুর মাঠে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মানুষ আর মাছে নীরব বোঝাপড়া

বরিশালে পুকুরে শতবর্ষী গজার মানুষ আর মাছে নীরব বোঝাপড়া

নিজেকে পুলিশ দাবি পিকআপচালকের, অতঃপর...

নিজেকে পুলিশ দাবি পিকআপচালকের, অতঃপর...

সুখবর পেলেন বিএনপি নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা

আরও পড়ুন

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম