Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আবুল সরকারকে নিয়ে পালটা-পালটি কর্মসূচি, আহত ৪

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

আবুল সরকারকে নিয়ে পালটা-পালটি কর্মসূচি, আহত ৪

Advertisement

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তিসহ বাউলদের ইসলামবিরোধী সব কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কারান্তরীণ বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে অবস্থান নিলে তৌহিদী জনতা ধাওয়া দেয়।  এতে ৪ জন আহত হন।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

আহতরা হলেন- শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের  আব্দুল আলীম (২৫), সিংগাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) ও হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২)। এছাড়া তৌহিদী জনতার সদর উপজেলার বরঙ্গাখোলা গ্রামের আব্দুল আলীম (২৭) নামের একজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এর আগে সকাল ৯টায় তৌহিদী জনতা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে সহস্রাধিক ওলামায়ে কেরাম বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। শহরের স্টেডিয়াম মোড় এলাকায় বাউল অনুসারীরা অবস্থানকালে তৌহিদী জনতার মিছিল থেকে শতাধিক জনতা বাউল শিল্পীদের উদ্দেশ্যে ধাওয়া দেয়। এ সময় তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করে এবং একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামেন। এই ধাওয়ায় তিন বাউল শিল্পী গুরুতর আহত হন। 

তৌহিদি জনতার পক্ষে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শান্তিসহ বাউলদের ইসলামবিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই শহরে প্রবেশ করছেন এ সময় হঠাৎ করেই মিছিলের ভেতর থেকে কিছু লোকজন বাউলদের উদ্দেশ্য করে ধাওয়া দেয়। মুহূর্তেই পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিন বাউল শিল্পী আহত হন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এর আগে (১ নভেম্বর) মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) তাকে আটক করে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। এরপর মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ম অবমাননার মামলা করেন। এ মামলায়  (২৩ নভেম্বর) আদালতে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

খারাপ লোক চেয়ারম্যান হলে উন্নয়ন বরাদ্দ পকেটে যাবে: খাদ্যমন্ত্রী

সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর

সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

আরও পড়ুন

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম