Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সাহারপাড়া এলাকার ইউছুফ নামের এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারীর বাড়ির বাসিন্দা ও নাগমুদ বাজারের কনফেকশনারি ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

অভিযুক্ত ইউছুফ একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি একসময় প্রবাসে ছিলেন, তবে দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশে যাননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন আনোয়ার। কিছুক্ষণ পর ইউছুফ সেখানে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ডেকে নিয়ে আনোয়ারের বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইউছুফ। আহত আনোয়ারকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে- তা স্থানীয় কেউই নিশ্চিত করতে পারেননি। 

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, আমার স্বামীকে কেন হত্যা করেছে তা বলতে পারছি না। নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউছুফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

কিশোর গ্যাং সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম