Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, অন্য কোনো রাজনৈতিক দলের সমালোচনা করে নির্বাচনি প্রচারণা করব না। আমি মনে করি বক্তব্যতে কাউকে খারাপ বললেই সে খারাপ হয়ে যায় না।

বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখা কার্যালয়ের বাবা আদম (র.) কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবু তাহের আরও বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। প্রতিবাদী ও শিক্ষিত মানুষের পেশা। সাংবাদিকরা দুর্নীতিবাজদের আতঙ্ক। অথচ রাজনৈতিক দল তাদের কাছে শুধু প্রশংসা চায়। তা না করলে কোনো শাসক রাজনৈতিক দল তাদের সহ্য করতে পারে না। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করুক।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, নায়েবে আমির তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল জব্বার, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্টু, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম