Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সোনাবন্ধু মাকের্টের আল ফালাহ মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়। 

এ সময় কুমারখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আফজাল হোসেন।

মো. আফজাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শমশের, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা প্রমুখ। 

আলোচকরা চারদলীয় জোটের বিভিন্ন বিষয় উল্লেখপূর্বক বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক  মাওলানা আব্দুল হাকিম।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর গণসংযোগ, জনতার মিলনমেলা

কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর গণসংযোগ, জনতার মিলনমেলা

বালুমহালে আধিপত্য বিস্তার, গোলাগুলিতে আহত ৬

বালুমহালে আধিপত্য বিস্তার, গোলাগুলিতে আহত ৬

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম