Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ এএম

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

আব্দুর রাজ্জাক বাদশা। ফাইল ছবি

Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক বাদশা নামে এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে সদকী ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ফুলতলা নামক স্থানে মোটরসাইকেল থেকে পরে ট্রাকের  চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত আব্দুর রাজ্জাক বাদশা (৫০) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়ন সভাপতি ও আল মদিনা মিষ্টি ভাণ্ডারের স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে আব্দুর রাজ্জাক বাদশা মোটরসাইকেলের পেছনে বসে খোকসার দিকে যাচ্ছিলেন। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রাজ্জাক বাদশা সড়কের উপর ছিটকে পরেন। এ সময় ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। মোটরসাইকেল চালকের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের দোয়া মাহফিল

কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর গণসংযোগ, জনতার মিলনমেলা

কুষ্টিয়া-৪ আসনে শেখ সাদীর গণসংযোগ, জনতার মিলনমেলা

বালুমহালে আধিপত্য বিস্তার, গোলাগুলিতে আহত ৬

বালুমহালে আধিপত্য বিস্তার, গোলাগুলিতে আহত ৬

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম