Logo
Logo
×

সারাদেশ

পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম

পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

বাঁশখালী থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার।

চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনকে সামনে রেখে জেলা গোয়েন্দা ও বাঁশখালী থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ  দুইজনকে গ্রেফতার করা হয়। 

রোববার (১৪) ডিসেম্বর রাত ২টায় বাঁশখালী পৌরসভার ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় এলজি উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪) উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক এলাকায়। 

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম