Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নৌকাবাইচ দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত

Advertisement

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

নৌকাবাইচ দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত

প্রতীকী ছবি

Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর অটোরিকশা রেখে নৌকাবাইচ খেলা দেখার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত অটোরিকশা চালক উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে মো. তৈয়ব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে অটোরিকশা চালক তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রী নিয়ে এসে নৌকাবাইচ খেলা দেখার জন্য ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর অটোরিকশা রেখে তার ওপর বসে খেলা দেখছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তার অটোরিকশায় ধাক্কা দিলে তিনি সেতুর সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। 

পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি মো. মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম