Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস

Advertisement

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ভোর ও সকালবেলায় কনকনে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় ঝলমলে রোদ দেখা যাচ্ছে। তবুও তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক সপ্তাহেরও বেশি সময় ধরে রেকর্ড হচ্ছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। বুধবার (১৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার (১৫ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) তা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে। 

চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১১ ডিসেম্বর। সেদিন পারদ নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ডিসেম্বরের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম