Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি: সংগৃহীত

Advertisement

ঘন কুয়াশার দাপটে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নিরাপত্তাজনিত কারণে ফেরি সার্ভিস স্থগিত রাখায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম যুগান্তরকে জানান, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্তে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে নিকটবর্তী কোনো বস্তুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ পরান ও কেরামত আলী যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে রয়েছে। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে রো-রো ফেরি খান জাহান আলী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আটকে আছে।

অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে ফেরি বাইগার, ৫ নম্বর ঘাটে ফেরি ঢাকা এবং ৭ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা যানবাহনসহ নোঙর করে রয়েছে। 

তবে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝনদীতে কোনো ফেরি আটকে নেই, ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়নি।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক সমস্যা। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

আরও পড়ুন

বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম