Logo
Logo
×
   

সারাদেশ

সোনাগাজীতে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

সোনাগাজীতে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পর্শে কামরুল হাসান রাব্বি (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সে চরলামছি কমান্ডার বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে এবং আমিরাদ আলিম মাদ্রাসার দাখিল (দশম) শ্রেণির ছাত্র। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। 

মৃতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানান, রাব্বি তার পিতার পোলট্রি খামারে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কামরুল হাসান রাব্বির অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। 

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .