Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিতলমারীতে শীত ও কুয়াশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত

Advertisement

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

চিতলমারীতে শীত ও কুয়াশায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত

ছবি: যুগান্তর

Advertisement

চিতলমারীতে হিমেল হাওয়া ও কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটেখাওয়া নিম্নআয়ের মানুষ ও প্রাণিকুল। পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

গত ২ দিনে সূর্যের মুখ দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। এতে রাস্তাঘাট, বাজার  ও দোকানে লোকজনের উপস্থিতি কমে গেছে। শীত থেকে রক্ষা পেতে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামবাংলার ঐতিহ্য খড়কুটো জ্বালিয়ে মানুষকে আগুন পোহাতে দেখা গেছে। 

গত ২ দিনের শীতের প্রকোপে অনেকে কাজে যেতে না পারায় তাদের দৈনন্দিন আয়ের ওপর চরম প্রভাব পড়ছে। ভ্যানচালক রিফাত শেখ ও সফরুল সরদার বলেন, এই শীতে ভ্যানচালানো খুব কষ্টের হয়ে গেছে। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছে। যাত্রীও কম, শীতের কারণে আয় কমে গেছে। এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মুদি দোকানদার হাফিজুর মোল্লা বলেন, গত কয়েক দিন ধরে প্রচণ্ড ঠাণ্ডার কারণে দোকানে ক্রেতা একেবারেই কম। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফলে দোকানে বেচাবিক্রি অর্ধেকে নেমে এসেছে। শীত যত বাড়ছে ততই আমাদের বেচাবিক্রি কমে যাচ্ছে।

প্রচণ্ড এ শীতের বিষয়ে মোংলা আবহাওয়া অফিসের  ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, উপকুলীয় জেলা বাগেরহাটে বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। এর ফলে কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। এই শীত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে তীব্র এ শীতে বয়স্ক ও শিশুরা সর্দি-কাশি এবং হাঁপানিজনিত রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে চিকিৎসকরা সচেতন থাকার পরমর্শ দিয়েছেন। শিশু ও বয়স্কদের অপ্রয়োজনে ঘর থেকে বাহিরে না যেতে নিরুৎসাহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম