Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম

মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

ছবি: সংগৃহীত

Advertisement

মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ে ফরম জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার দুই মিনিট পরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন তিনি। তবে সময় শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণের জন্য বারবার অনুরোধ জানালেও বিধিমালার কারণে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এ সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা।

তিনি বলেন, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ি সমস্যার কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছতে পারিনি। মাত্র দুই মিনিট দেরি হয়ে গিয়েছিল। আমি তাহমিনা কম্পিউটারে কাগজপত্রের দায়িত্ব দিয়ে এসেছিলাম। সে গাফিলতি করেছে। তার গাফিলতির কারণেই আমি মনোনয়নপত্র জমা দিতে পারলাম না।

আক্ষেপ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, জনগণের কাছাকাছি গিয়েছি। তবে সংসদে না গিয়েও আমি জনতার সঙ্গে থাকব, জনতার সেবা করব।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বাদশা আমার কক্ষে যখন প্রবেশ করেন, তখন পাঁচটা বেজে পাঁচ মিনিট। দুই মিনিট নয়, পাঁচ মিনিট দেরি করে তিনি এসেছেন। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম