Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় দোকানপাট। আহত হয় অন্তত ৫ জন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুরে বিরতিহীনভাবে চলে এ সংঘর্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেড়ে আসে দুইপক্ষ। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪

ঢাবিতে ছাত্রদলের দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৪

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আরও পড়ুন

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

নারিকেলের বাজারে আগুন

নারিকেলের বাজারে আগুন

রূপপুরে প্রথমবারের মতো বাস্তবায়ন হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম

রূপপুরে প্রথমবারের মতো বাস্তবায়ন হচ্ছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম

‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল’

‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম