Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

দোহারে মোটরসাইকেলের ধাক্কায় অষ্টমী দাশ (৬৫) নামে এক বদ্ধার মৃত্যু হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার দোহারে মোটরসাইকেলের ধাক্কায় অষ্টমী দাশ (৬৫) নামে এক বদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার সময় উপজেলার কার্তিকপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অষ্টমী দাশ কার্তিকপুর এলাকার স্বর্গীয় দুলাল দাশের স্ত্রী ও বাজারে ব্যবসায়ী শিবু দাশ এবং বাবু দাশের মা।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে অষ্টমী দাশ কার্তিকপুর বাজারে আসেন। বাজারের ভিতরের রাস্তা থেকে মেইন রাস্তায় উঠার সঙ্গে সঙ্গে হঠাৎ একটি ওভার স্পিডে চালিয়ে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালক সেখানে মোটরসাইকেলটি রেখেই পালিয়ে যান। পরে তার ছেলে বাবু দাশ ও স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত অষ্টমী দাশের ছেলে বাবু দাশ বলেন, মা দুপুরে বাজারে গিয়েছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল এসে মায়ের ওপর দিয়ে উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মাকে নিয়ে হাসপাতালে যাই, কিন্তু মাকে বাঁচাতে পারিনি। 

পরে সন্ধ্যায় অষ্টমী দাশের লাশ বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে চাপাশের পরিবেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম

লাউয়ের দাম সর্বোচ্চ ২ টাকা

লাউয়ের দাম সর্বোচ্চ ২ টাকা

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম