ভাইয়ের হাতে বোন খুন, ঘাতক গ্রেফতার
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে তপসি দাস (৪২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক কালীচরণ দাসকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুতুবদিয়ায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কমিরার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কালীচরণ দাস ওই এলাকার শুক্কুর দাসের ছেলে। তিনি উপজেলার স্টিমারঘাট এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন।
নিহত তপসি দাস একই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, তপসি দাস নিজ ঘরের ভেতরে কাজ করেছিলেন। এ সময় তার চাচাতো ভাই কালীচরণ দাস ঘরে প্রবেশ করেন। কোন কিছু বুঝে না উঠার আগে তার কোমর থেকে ধারালো দা বের করে তপসি দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ততক্ষণে ঘাতক কালীচরণ দাস ঘটনাস্থাল থেকে পালিয়ে যাওয়ার পথে স্টিমারঘাট এলাকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশের হাতে গ্রেফতার হয়।
কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের
জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ঘাতক কালীচরণ দাসকে গ্রেফতার
করা হয়েছে।পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা সংঘটিত হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে
আরও জিজ্ঞেসাবাদ চলছে।
