Logo
Logo
×
   

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন

সাকির চেয়ে তার স্ত্রীর আয়-সম্পদ বেশি

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

সাকির চেয়ে তার স্ত্রীর আয়-সম্পদ বেশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এ আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি।

গত ২৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সাকির চেয়ে তার স্ত্রীর বাৎসরিক আয় ও স্থাবর সম্পদ বেশি। জোনায়েদ সাকি পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘প্রকাশক’ আর স্ত্রী তাসলিমা আক্তার পেশায় ‘শিক্ষক ও আলোকচিত্রী’।

মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ওরফে জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। তার বাবার নাম মৃত মো. ফজলুর রহমান ও মা মাসুদা খানম। 

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেন, তিনি বছরে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে এক লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে দুই হাজার ৭৯৫ টাকা ও পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা আয় করেন। তার স্ত্রীর বছরে আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। তিনি স্থাবর সম্পদ থেকে ভাড়া পান ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি-দোকান ভাড়া থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা বছরে আয় করেন।

স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে ও একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম ৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ পয়েন্টের একটি কৃষিজমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা এবং তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকার সম্পদ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .