Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

রাজশাহীতে ৮০ পিস ইয়াবাসহ শাকিবুল হাসান ওরফে লিটন (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বরইকুড়ি এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার লিটন মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা মৃত মনিরুল ইসলাম মন্টুর ছেলে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ইয়ামিন আলী বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসেছিলেন। তাদের পাশেই রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন লিটন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে শাকিবুল হাসান লিটন তার নিজস্ব ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ করেছেন।  মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাংগঠনিক পদবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঢাকায় আছি। একজন ছাত্রদল কর্মী আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। 

মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এসআই ইয়ামিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে লিটনকে আদালতে হাজির করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

আরও পড়ুন

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

মনপুরায় ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম