Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে আটক বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

Advertisement

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

ভারতে আটক বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছবি: যুগান্তর

Advertisement

‎চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটক হওয়ার পর মারা যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে লাশটি হস্তান্তর করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।    

বিজিবি অধিনায়ক বলেন, জহুরপুরটেক সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর রবিউলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, বিএসএফের দাবি অনুযায়ী রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তাকে আটক করা হয়। আটক অবস্থায় হঠাৎ খিচুনি উঠে অসুস্থ হলে তিনি মারা যান বলে দাবি করেছে বিএসএফ। 

এ বিষয়ে দুদফা পতাকা বৈঠকে একই বক্তব্য তুলে ধরেন তারা।

‎তবে এই মৃত্যু অসুস্থতাজনিত নাকি অন্য কিছু এমন প্রশ্নে ৫৩ বিজিবি অধিনায়ক জানান, ভারতীয় কর্তৃপক্ষ লাশ হস্তান্তরের সময় ময়নাতদন্তের কোনো রির্পোট না দেওয়ায় প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না। 

তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ এ বিষয়ে ময়নাতদন্ত করবে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেক্ষেত্রে ময়নাতদন্তের রির্পোট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে এবং বিএসএফের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে অসুস্থতাজনিত কারণ; সেটিরও সত্য-মিথ্যা জানা সম্ভব হবে।

‎এদিকে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি রাতের তীব্র শীত উপেক্ষা করে রবিউল ইসলামসহ আরও কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যান। জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করেন তারা। এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যারা পালাতে সক্ষম হলেও রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে। ৪ জানুয়ারি ভোরে বিএসএফ তাকে আটক করে একটি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। 

পরবর্তীতে ময়নাতদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।

যদিও এ মৃত্যু নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ যে বিএসএফের হাতে আটকের পর নির্যাতনেই মারা গেছে রবিউল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম