Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

Advertisement

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির দায়ে মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাইনুদ্দিন হীরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম কবির শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর (কাঁঠালিয়াপাড়া) গ্রামের মৃত তাজেবুল হকের ছেলে। তিনি স্থানীয় সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিক্ষক গোলাম কবির দীর্ঘদিন ধরেই ওই শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন জীববিজ্ঞান বই দেওয়ার কথা বলে দশম শ্রেণির ওই ছাত্রীকে বিকালে বিদ্যালয়ে ডেকে নেন তিনি। পরে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জানালা-দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক গোলাম কবিরকে আটক করে।

বাদীপক্ষের আইনজীবী এম আব্দুস সালাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

সুপারিশপ্রাপ্ত সহকারী জজ প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

নাচোলে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত

নাচোলে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, পাঠদান ব্যাহত

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম