মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু
Advertisement
মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
পরিবার, স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মহানন্দা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সুজন ও সাব্বির পানিতে ডুবে যান। অপর দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে সুজন ও সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।
তিনি আরও জানান, দুজনের লাশ বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছে।
