Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

পদ্মার দুর্গম চরাঞ্চলের বাড়িতে ককটেল বিস্ফোরণ

বিস্ফোরিত ককটেলের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ, বিজিবি বা গোয়েন্দা সংস্থা।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামে একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একের পর এক বিস্ফোরণে বাড়িটির টিনের চালা উড়ে যায় এবং দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বাড়িটিতে বিপুলসংখ্যক ককটেল মজুদ ছিল এবং বিস্ফোরণের সময় অর্ধশতাধিক ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরিত ককটেলের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ, বিজিবি বা গোয়েন্দা সংস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরপুর নরোশিয়া গ্রামের ইউনূস আলীর ছেলে ইয়াহিয়ার বাড়িতে এসব ককটেল রাখা হয়েছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় কয়েকজনের দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুদ করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। জহুরপুর ক্যাম্প থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নরোশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মহানন্দায় গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

সুপারিশপ্রাপ্ত সহকারী জজ প্রতিকূলতা মাড়িয়ে জয়ী ‘তুরি’র কাজল পাঁড়ে

আরও পড়ুন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

দুর্নীতিতে অভিযুক্ত হয়েও হলেন শ্রেষ্ঠ শিক্ষক বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

বিতর্কিত নূরুল ইসলামের বিরুদ্ধে চলছে একাধিক তদন্ত

খুলনার সন্ত্রাসীদের বিচিত্র যত নাম, অপরাধজগতে আড়ালে রয়েছে যেসব গল্প

খুলনার সন্ত্রাসীদের বিচিত্র যত নাম, অপরাধজগতে আড়ালে রয়েছে যেসব গল্প

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম