Logo
Logo
×

Advertisement

জাতীয়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি

দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। সংগৃহীত ছবি

Advertisement

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ শীত মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের (সোমবার) চেয়ে আজ একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তারমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এছাড়া আজ ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ তৈরি করে রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

নির্বাচন এলেই প্রার্থী হন ইসরাফিল, এবার...

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ

নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষ’ শুধু এমপিদের জন্য সংরক্ষণের নির্দেশ

উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষ’ শুধু এমপিদের জন্য সংরক্ষণের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম