Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

খাগড়াছড়ি পার্বত্য জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

Advertisement

দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব ত্রিপুরা দলীয় গঠনতন্ত্র, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে এনসিপির আদর্শবিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বিষয়টি দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

দলীয় ফোরামে বিষয়টি পর্যালোচনা ও আলোচনার পর গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সব দলীয় পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, বহিষ্কারের পর বিপ্লব ত্রিপুরা দলের নাম, পরিচয় বা পদবি ব্যবহার করতে পারবেন না এবং কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রমেও অংশগ্রহণ করার এখতিয়ার তার থাকবে না।

প্রসঙ্গত, সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ৩শ নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম