Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৈয়দপুরে কুয়াশায় ঢাকা চারপাশ, তাপমাত্র নামল ৯ ডিগ্রিতে

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

সৈয়দপুরে কুয়াশায় ঢাকা চারপাশ, তাপমাত্র নামল ৯ ডিগ্রিতে

সৈয়দপুরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ছবি: যুগান্তর

Advertisement

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।  তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।  ফলে তীব্র শীতে বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সৈয়দপুর ছাড়াও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় শীতল হাওয়ায় বইছে।  গত দুদিন সূর্যের দেখা মিলেনি।  এ কারণেই শীত বেশি  অনুভব হচ্ছে।  গত ৭ দিন তাপমাত্র ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করলেও ৭ জানুয়ারি শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন এ অঞ্চলের মানুষ।

শহরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ফুচকা বিক্রেতা তৈমুর জানান, গত দুইদিন সুর্যের দেখা মিলেনি।  তাপমাত্রাও উঠানামা করায় প্রচন্ড ঠান্ডায় ফুচকা বিক্রি করতে পারিনি।  আজও কনকনে শীত।  ফুচকা বিক্রি করতে ভ্যান নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু ঠান্ডায় কিছুই করতে পারছি না।  

শহরের সৈয়দপুর-রংপুর সড়ক সংলগ্ন ইটের খোয়া বিক্রেতা রশিদ  বলেন, গরীবের শান্তি নেই। কনকনে ঠান্ডায় অনেকেই কম্বল গায়ে মুড়িয়ে সুয়ে আছে, আর আমি পরিবারের সদস্যদের মুখের অন্য যোগাতেই প্রচন্ড ঠান্ডার মাঝেও ইট ভাংছি খোয়া বিক্রি করার জন্য। 

তিনি বলেন, সামনে এমপি নির্বাচন।  ভোটের আশায় প্রচারণা চলছে জমজমাট ভাবে।  কিন্তু গরীব ভোটাররা যে ঠান্ডায় কুপকাত, এ বিষয়ে কেউই ভাবছেন না।  সরকারের পক্ষ থেকে এবারে গরীব অসহায় মানুষেদের মাঝে কোনো কিছুই বিতরণ করা হয়নি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, দুইদিন সুর্যের দেখা মিলেনি এবং তাপমাত্রা উঠানামা করায় আজ তীব্র শীত অনুভূত হচ্ছে।  সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।  আগের দিন মঙ্গলবার সকাল ৮টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘন কুয়াশায় পথ চলতে বাড়তি সতর্কতা, নিরাপদ থাকতে মানুন ১০ নিয়ম

ঘন কুয়াশায় পথ চলতে বাড়তি সতর্কতা, নিরাপদ থাকতে মানুন ১০ নিয়ম

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

দুদিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে, বিপাকে খেটে খাওয়া মানুষ

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

শীতে শিশু ও পরিবারের সদস্যদের সর্দি-জ্বর থেকে সুরক্ষায় পাঁচ করণীয়

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

হালকা শীতে শিশুর পোশাক নির্বাচনে যে ভুলগুলো এড়াবেন

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

আরও পড়ুন

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

শ্রমিক আন্দোলন ঘিরে অরাজকতার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে হবে: জুনায়েদ সাকি

চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম