জামালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতি মতলিব গ্রেফতার
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের জামালগঞ্জে আওয়ামী লীগের সভাপতি মো. মতলিব মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে মমিনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মতলিব মিয়া (৬৮) উপজেলার উত্তর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মতলিব মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটির সভাপতি। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের বিশেষ আইনে দায়েরকৃত নাশকতার মামলার অজ্ঞাত আসামি দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী যুগান্তরকে রাতে জানান, মতলিব মিয়াকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
