Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম

নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Advertisement

রায়পুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর নিজ বাড়ির পাশের বাঁশবাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার সময় উপজেলার বামনী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

মৃত বিপ্লব দাস (৪৫) একই এলাকার প্রাণ বল্লবের বাড়ির মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।

বিপ্লবের বড় ভাই জানান, বিপ্লব এলাকায় পান বিক্রয় ও কৃষিকাজ করত। কারো সঙ্গে কোনো ঝামেলায় জড়াত না। প্রতিদিন সে রাত ৮টায় বাড়ি ফিরলেও বৃহস্পতিবার ওই সময় ফেরেনি। বিপ্লবের ভাতিজা বাগান থেকে বাঁশ কাটতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। এরপর বিষয়টি পরিবার ও এলাকাবাসী জানতে পারেন।

জানা যায়, বিপ্লব দাস বিয়ে করেনি। জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার জেঠাত ভাইয়ের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলে দাবি করে পরিবার। 

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বিষয়টি সঠিকভাবে জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি

মানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি

কপাল পুড়ল বিএনপির ২ নেতার

কপাল পুড়ল বিএনপির ২ নেতার

জামিন পেলেন দুধের শিশুসহ কারাবন্দি সেই মা

জামিন পেলেন দুধের শিশুসহ কারাবন্দি সেই মা

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী বিএনপির এ্যানি

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী বিএনপির এ্যানি

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

লক্ষ্মীপুরে ৬টি সিল জব্দ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম