Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরে ৬টি সিল জব্দ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

সংবাদ সম্মেলনে এ্যানি। ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ১৬ ঘর বিশিষ্ট ভোটের ৬ টি সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাসহ বিভিন্ন স্থানে পেস্টুন ছেঁড়া ও জামায়াতে ইসলামীর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এ সময় জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, সিলসহ সোহেল রানা নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে জামায়াত কর্মী বলে জানতে পেরেছি। হয়তো বা তার পদ পদবীও রয়েছে। একটি কম্পিউটারসহ ৬টি সিল জব্দ করা হয়েছে। সিলগুলো কে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব নিকাশ রয়েছে। এর বাইরে যে আরও অনেক জায়গায় সিল বানানো হয়নি সেটা প্রশাসনকে অবশ্যই সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এ ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও ঘটনা ঘটতে পারে।

তিনি আরও বলেন, সোহেলের সিল বানানোর পেছনে কার ইন্ধন, কোন প্রার্থীর -কোন নেতার ইন্ধন কীভাবে এ সিলগুলো বানানো হলো এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা ছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট এবং জালিয়াতি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সরকারকে নির্বাচন কমিশনকে এ উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু লক্ষ্মীপুর নয় সারাদেশেই বিভিন্ন কারখানায় বিভিন্ন প্রিন্টার্সে সিল ও ব্যালট প্রস্তুতের প্রচেষ্টা ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে।

সম্প্রতি জাল ভোট দেওয়ার লক্ষ্যে জামায়াত ৫০ হাজার বোরকার অর্ডার দিয়েছেন বলে মন্তব্য করে আসছেন এ্যানি চৌধুরী। এ বক্তব্যের কোন প্রমাণ আছে কি না সাংবাদিকের এমন প্রশ্নে এ্যানি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা প্রমাণসহ আজকে মারইয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বুঝা গেছে শুধু বোরকা নয়, বোরকার ভেতরে সিলকৃত ব্যালট থাকার মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। বোরকার ভেতরেই এই প্রচেষ্টা তারা করবে।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

৭ পুলিশ সদস্যের নামে মামলা সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম