Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থী কাজী রফিক

প্রার্থিতা বাতিলের খবর সত্য নয়, বিভ্রান্ত হবেন না

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

প্রার্থিতা বাতিলের খবর সত্য নয়, বিভ্রান্ত হবেন না

কাজী রফিকুল ইসলাম। ফাইল ছবি

Advertisement

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মোনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, আমি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছি-এমন খবর ছড়ানো হয়েছে। আসলে আমি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাইনি।

রোববার আদালতে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্তি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করব। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জানা যায়, বেসরকারি দুটি ব্যাংকে ঋণখেলাপি থাকায় নির্বাচনে প্রার্থী হতে কাজী রফিকুল ইসলাম উচ্চ আদালত থেকে একটি স্ট্যা অর্ডার নেন। ওই আদেশে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়, সিআইবি প্রতিবেদনে তাকে যেন ঋণখেলাপি দেখানো না হয়। সেই স্ট্যা অর্ডারের বিরুদ্ধে আদেশ দেন আদালত। তবে সেই আদেশের পর কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়ে। মূলত কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নয়, তার স্ট্যা অর্ডার বাতিলের পক্ষে আদেশ হয়েছে। যা উচ্চ আদালতে বিচারাধীন।

নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, এই আদেশের সঙ্গে প্রার্থিতা বাতিলের কোনো সম্পর্ক নেই। আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে উচ্চ আদালতে যাব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম