Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাসিনার আমলে নির্যাতনের শিকার, তাই বিএনপিতে যোগ দিলাম: আ.লীগ সদস্য

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

হাসিনার আমলে নির্যাতনের শিকার, তাই বিএনপিতে যোগ দিলাম: আ.লীগ সদস্য

শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও যুব-সংহতির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও যুব-সংহতির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এদের মধ্যে ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব ও বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির সদস্য সচিব মো. সিয়ামসহ শতাধিক।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে শরীয়তপুরের বুড়িরহাট এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আসলাম।

দোয়া মাহফিল শেষে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব ও বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম তাদের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এদিকে তাদের যোগদান করায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে শুক্রবার বিকালে আওয়ামী লীগ নেতা মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

স্ট্যাটাস তিনি লিখেন, ‘আমি মজিবর রহমান খোকন ব্যক্তিগত ও পারিবারিক কারণে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করলাম।’

এ ব্যাপারে মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের আমলে আমি নির্যাতিত ও নিষ্পেষিত ছিলাম, তাই ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলটির সব পদ থেকে আমি পদত্যাগ করেছি। আজ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামীতে গণতান্ত্রিক একটি দেশ গঠনের লক্ষ্যে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর হাত ধরে দুই শতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, এনসিপি যে স্বপ্ন নিয়ে এসেছিল তারা সফল করতে পারেনি। এ জন্য আমি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রায় শতাধিক নেতাকর্মীসহ ছাত্রদলের রাজনীতিতে যোগদান করলাম।

মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দল মত নির্বিশেষে আমরা সবই একটি পরিবার। হিংসা বিদ্বেষ ভুলে এ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ উন্নত শরীয়তপুর গড়ে তুলব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

মা ইলিশ রক্ষার অভিযানে এমপির ওপর জেলেদের হামলা

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সকালে নিখোঁজ, দুপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

সরকারি দলের সমালোচনায় মামুনুল হক

শরীয়তপুর ডিসি অফিস চত্বর তিন সাংবাদিককে মারধর যুবদল নেতার

শরীয়তপুর ডিসি অফিস চত্বর তিন সাংবাদিককে মারধর যুবদল নেতার

তিন সেতু বদলে দেবে ৩৩ জেলার ভাগ্য

মেঘনার তিন পয়েন্ট নির্বাচন তিন সেতু বদলে দেবে ৩৩ জেলার ভাগ্য

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম