Logo
Logo
×

সারাদেশ

সিংড়ায় মাটিবাহী ট্র্যাক্টর চাপায় শিশুর মৃত্যু

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

সিংড়ায় মাটিবাহী ট্র্যাক্টর চাপায় শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় সিফাত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টায় চওড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।  নিহত শিশু সিফাত হোসেন উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকি চওড়া গ্রামের সৌদি প্রবাসী হিরো ইসলামের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকি চওড়া গ্রামে ভেকু গাড়ি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে মাটি বিক্রি হচ্ছিল।  সেই মাটিবাহী ট্রাক্টরের চাপায় পড়ে নিহত হয় শিশুটি। 

এ ব্যপারে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম