Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

Advertisement

Icon

রৌমারী (কুড়িগ্রাম), প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।  রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। 

ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরা কারবারীরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক ও কাপড় পার করছিলেন। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়। 

রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার মিস্টার আলী রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। গভীর রাতে চোরাকারবারি কাজ করতে গিয়ে তিনি বিএসএফ-এর হাতে আটক হয়। 

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। ’ তবে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হৃদযন্ত্রে ফুটো: শ্বাসকষ্টে ছটফট করছে দুই মাসের শিশু ছাকওয়ান

হৃদযন্ত্রে ফুটো: শ্বাসকষ্টে ছটফট করছে দুই মাসের শিশু ছাকওয়ান

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, অধ্যক্ষ ছেলের বিলাসী জীবন

এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম