Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুঠিয়ায় খাল খননে অনিয়ম দুর্নীতির অভিযোগ

Advertisement

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

পুঠিয়ায় খাল খননে অনিয়ম দুর্নীতির অভিযোগ

পুঠিয়ায় খাল খনন। ছবি: যুগান্তর

Advertisement

পুঠিয়ায় স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) সারা দেশে পুকুর-খাল খনন প্রকল্পের অংশ হিসেবে ২ কিমি খাল পুন:খনন কাজে ৩৭ লাখ টাকা ব্যয় করছে; কিন্তু এলাকাবাসীর অভিযোগ, অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে খালটি খননের কাজ করা হচ্ছে।

পুঠিয়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বর্ষা মৌসুম এলে উপজেলাজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। কারণ উপজেলার যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হয়েছে। জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) সারা দেশে পুকুর-খাল খনন প্রকল্পের সৈয়দপুর-বিদিরপুর খাল হতে ধোকড়াকুল এলাকার চন্দ্রবতী বিলের পুনরায় ১.৮ কিলোমিটার খাল পুন:খনন কাজ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৭ লাখ টাকা; কিন্তু এলাকাবাসী অভিযোগ তুলেছেন, খালটি ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কাজ করা হচ্ছে।

চন্দ্রাবতী বিলের বরেন্দ্র সেচপাম্পের ম্যানেজার হাবিবুর রহমান হাবিবর বলেন, বর্তমানে খাল খননের কাজ চলছে। অপরদিকে এখনই খালের বিভিন্ন স্থান ভরাট হয়ে গিয়েছে। এলজিইডি অফিসের উচিত ছিল খাল যেখানে শুরু হয়েছে সেখান থেকে খননের কাজ করা; কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলের ভিতর খাল খনন করে শুধু সরকারে ৩৭ লাখ টাকা বিলের পানি পারাপারের কাজে আসবে না।

আয়নাল হক ও আব্দুল সালাম বলেন, সরকারি নকশা অনুযায়ী খাল খনন করা হচ্ছে না। নকশাই আছে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসানের পুকুরের মাঝ দিয়ে খালটির গতিপথ; কিন্তু পুকুরের মাঝ দিয়ে খনন না করে বিশাল পুকুরের পাশ দিয়ে খননের কাজ করা হচ্ছে। আমরা শুনেছি অফিসের সঙ্গে তাদের গোপন সমঝোতা হয়েছে। তাই পুকুরের ভেতর দিয়ে খনন না করে পুকুরের পাশ দিয়ে খনন করা হচ্ছে।

আ. রশিদ শাহ ও ফয়সাল আহম্মদ বলেন, হাসানের ব্যক্তিগত জমি দিয়ে অবৈধভাবে খালের গতিপথ পরিবর্তন করা হচ্ছে। হাসান লিখিতভাবে দলিল করে দেয়নি এবং কর্তৃপক্ষও দলিল করে নেয়নি। এলজিইডির কর্মকর্তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে খালটি পুন:খনন করা হচ্ছে। আমরা এলাকাবাসী চাই সরকারি নকশা অনুযায়ী খালটি খনন করা হোক। এই খালে বিলের ফসলে জলাব্ধতা দূর হবে না। আরও বেশি জলাবদ্ধতা তৈরি হবে।   

এ ব্যাপারে পুঠিয়া স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা পারভেজ নেওয়াজ খান বলেন, এলাকাবাসী চাইলে পুকুর মালিকের কাছ থেকে দলিল করে নেব। আমরা চাই কোনো মানুষের ক্ষতি না করে খালটি খনন হোক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

আরও পড়ুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

কুমিল্লার ২৭ কিশোর গ্যাং সদস্যের ঠাঁই হলো গাজীপুরে

কুমিল্লার ২৭ কিশোর গ্যাং সদস্যের ঠাঁই হলো গাজীপুরে

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম