Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবাবগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে হামলা: নিহত ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম

নবাবগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে হামলা: নিহত ১

প্রতীকী ছবি

Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বতপুর গ্রামের আনোয়ারের সঙ্গে স্থানীয় ইয়ামিনদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারের নেতৃত্বে মনির, ইমন, লেদু ও আবিরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইয়ামিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ইয়ামিনকে খুঁজতে থাকে। এ সময় ইয়ামিনের ফুফা আওলাদ হোসেন তাদের বাঁধা দিয়ে শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে আওলাদ হোসেনের মাথায় সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা আওলাদ হোসেনকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক শত্রুতার জেরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে মতবিনিময় সভা

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

‘শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না’

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম