Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‌‘জনসেবা সেন্টার’ খোলার ঘোষণা আখতার হোসেনের

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

‌‘জনসেবা সেন্টার’ খোলার ঘোষণা আখতার হোসেনের

আখতার হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

জনসাধারণের জন্য ‘জনসেবা সেন্টার’ খোলার ঘোষণা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি একথা বলেন। 

তিনি বলেন, আমরা দরিদ্র এলাকার মানুষ। অনেকে চিকিৎসার জন্য ঢাকায় যায়। যাওয়ার পরে অনেকে জানেন না, চিকিৎসা কোথায় করাবে। কোন ডাক্তারকে দেখাবে। কোনকিছু না জানার কারণে অনেক দালাল চলে এসে ওই গরিব মানুষটাকে নিয়ে গিয়ে কিছু ফাউ ফাউ টেস্ট করায়। এসব টেস্ট করার ফলে ওই গরিব রোগীটি সঠিক চিকিৎসা পায় না। টাকাও নষ্ট হয়। এসব মানুষেরা আইনগত সমস্যায় পড়ে, প্রশাসনিক বিপদে পড়ে, চিকিৎসা নিতে গিয়ে বিপদে পড়ে। 

তিনি বলেন, আল্লাহ যদি আমাকে শাপলা কলি মার্কায় কবুল করে তাহলে ঢাকায় একটি জনসেবা সেন্টার খোলা হবে। সেখানে দায়িত্বে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিপদের সময় আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি।

আখতার হোসেন বলেন, কেউ যদি ঢাকায় গিয়ে বিপদে না পড়ে সেজন্য তার সঙ্গে আমাদের একটি ছেলে থাকবে। তিনি তার যাবতীয় কাজ করে দেবে। আমাদের এই উদ্যোগ তার জন্য অনেক উপকার হবে। শাড়ি-লুঙ্গির চেয়ে অনেক উপকারী। আর এসব কাজে কাউকে একটি টাকাও খরচ করতে হবে। আমরা বিনামূল্যে এসব সেবা  দেব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, সেক্রেটারি মুশফিকুর রহমান, সমাজসেবক ডা. একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

পদাবনতির ১৩ দিন পর এনসিপি ছাড়লেন সামান্তা

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম