Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালী-২ আসনে কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম

নোয়াখালী-২ আসনে কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

বৃহস্পতিবার সকালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়রপারসনের উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ভূঁইয়াদিঘী পীর আনিস মোহাম্মদ ভূঁইয়ার মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে ধানের শীষ মার্কার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

এ সময় মাজার প্রাঙ্গণে প্রধান অতিথি বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তিনি একমাত্র মহিলা যার এক ইঞ্চি জায়গা বিদেশের মাটিতে নেই।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কাজী মফিজুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যারা বিএনপি করে তারা কোনো বহিষ্কৃত নেতার পক্ষে থাকতে পারেন না।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান পৌর শহরের মধ্য কাদরা দিন মোহাম্মদ মৌলভী প্রকাশ ছয়বাড়ীয়া হুজুরের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি বলেন, আমি এই এলাকার জনসাধারণের প্রার্থী। দলমত নির্বিশেষে আমি সবার সহযোগিতা কামনা করি। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া সকালে উপজেলা জামায়াতের নির্বাচনি দায়িত্বশীল সমাবেশের পর সেনবাগ ফজিল মাদ্রাসাসহ কয়েকটি মাদ্রাসায় সফরের মধ্যে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম