Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাত্র ১০ মিনিটের জন্য ধানের শীষের প্রচারকারীকে গুনতে হলো ২০০০ টাকা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

মাত্র ১০ মিনিটের জন্য ধানের শীষের প্রচারকারীকে গুনতে হলো ২০০০ টাকা

Advertisement

মাত্র ১০ মিনিটের জন্য চুয়াডাঙ্গায় জরিমানা গুনলেন ধানের শীষের প্রচারকারী এক ব্যক্তি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে এ জরিমানা করা হয়।

দণ্ডিত হাসান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে। বেলা ১টা ৫০ মিনিটে মাইকে প্রচারের সময় তাকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আচরণবিধি অনুযায়ী বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহার করা যাবে; কিন্তু চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামানের ধানের শীষের পক্ষে একটি মাইক প্রচার-প্রচারণা শুরু করে বেলা ১টা ৫০ মিনিটে। এ কারণে সদর উপজেলার পিটিআই মোড়ে নির্ধারিত সময়ের আগেই মাইকে প্রচার চালানোর অপরাধে হাসান আলীকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম দুই হাজার টাকা জরিমানা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম