Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরকীয়া প্রেমিককে পাঁচ টুকরো করে হত্যা, অতঃপর...

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

পরকীয়া প্রেমিককে পাঁচ টুকরো করে হত্যা, অতঃপর...

বায়েজিদ বোস্তামী থানা

Advertisement

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদ নগর এলাকার পলিথিন গলি থেকে যে যুবকের কাটা হাত ও পা উদ্ধার হয়েছে তার পরিচয় মিলেছে। ওই যুবকের নাম আনিস। বাড়ি রাউজান উপজেলার চিকদাইরে।

পরকীয়া ও দেনা-পাওনার জেরে সুফিয়া নামে এক নারী তাকে পাঁচ টুকরো করে হত্যা করে দেহের খণ্ডিত অংশ পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে রাখে।

প্রথম দিন শহীদ নগর থেকে যুবকের কাটা দুই হাত এবং দুই পা উদ্ধার করা হয়। আর শুক্রবার বিকালে অক্সিজেন লোহারপুল এলাকা থেকে উদ্ধার হয় তার মস্তক।

বোস্তামী থানার ওসি জাহেদুল কবির জানান, মঙ্গলবার থেকে আনিস নিখোঁজ ছিল। বুধবার রাতে শহীদ নগর পলিথিন গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি কাটা হাত ও দুটি কাটা পা উদ্ধার করা হয়। উদ্ধার করা হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর পুলিশ নিশ্চিত হয় ওই যুবকের নাম আনিস। এরপর তদন্তে নামে পুলিশ।

তদন্তে জানা যায়, সুফিয়া নামে এক নারীর সঙ্গে আনিসের পরকীয়া ছিল। সুফিয়াকে ১ লাখ ৮০ হাজার টাকা দেয় আনিস। ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি এবং ওই সম্পর্কের কিছু ভিডিও নিজের কাছে রেখে দেয়। এক পর্যায়ে ওই টাকা ফেরত চাইলে সুফিয়া দিতে গড়িমসি করে। অন্যদিকে টাকা না দিলে শারীরিক সম্পর্কের ভিডিও সুফিয়ার মেয়ের জামাতার কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় আনিস।

এ কারণে কৌশলে মঙ্গলবার শহীদ নগরের বাসায় আনিসকে ডেকে নেন সুফিয়া। এরপর একটি শীল দিয়ে তার মাথায় আঘাত করে। পরে পাঁচ টুকরো করে হত্যা করে। পরে শরীরের বিভিন্ন অংশ পলিথিনে ভরে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় ফেলে দেয়।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

মেহেদির রং মোছার আগেই লাশ হলেন প্রবাসী, হাসপাতালে নববধূ

মেহেদির রং মোছার আগেই লাশ হলেন প্রবাসী, হাসপাতালে নববধূ

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

পরকীয়ায় আসক্ত বিবাহিত-অবিবাহিতের শাস্তি কী?

পরকীয়ায় আসক্ত বিবাহিত-অবিবাহিতের শাস্তি কী?

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম